ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতির আক্রমণে প্রাণ গেল ফার্মেসি ব্যবসায়ীর

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২ জুলাই ২০২৪
হাতির আক্রমণে প্রাণ গেল ফার্মেসি ব্যবসায়ীর
ছবিতে মো. মাসুদুর রহমান মাসুদ

কিশোরগঞ্জে হাতির আক্রমণে মো. মাসুদুর রহমান মাসুদ নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে, সোমবার সন্ধ্যায় জেলা শহরের নগুয়া এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি।

নিহত মো. মাসুদুর রহমান মাসুদ নগুয়া বাসস্ট্যান্ড এলাকার এআর ফার্মেসির স্বত্বাধিকারী ও ইবনে সিনা কোম্পানির সাবেক এরিয়া ম্যানেজার ছিলেন। তার মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা শহরে।

Advertisement

এদিকে, মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিশোরগঞ্জ জেলা শহরের নিজ বাড়ির পথে রওনা দিয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। মঙ্গলবার রাতে বাদ এশা আখড়াবাজার মদনী মসজিদে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করে জানান, হাতির আক্রমণে আহত একজনের মৃত্যু হয়েছে। হাতির মাহুত রিয়াজুলকে আমরা আটক করেছি। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!