[ দেশজুড়ে ]
থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নারীসহ নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ও এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই শিল্প এলাকায় মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হাসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।
পুলিশ জানান, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস বুধবার ১২টার দিকে মহাসড়কের গোড়াই মিল গেট এলাকায় পৌঁছালে সেখানে পল্লীবিদ্যুতের খুঁটিবোঝাই থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি বাসের ভেতর ঢুকে ওই দুইজন নিহত হন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হন বলে জানিয়েছে পুলিশ।
.png)
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!