নিহত রাজু মিয়া উপজেলার বড় পলাশবাড়ী ইউপির গড়িয়ালী গ্রামের হবিবর রহমানের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, নিহত রাজু মিয়া গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশের জগদল ও নাগরভিটা ক্যাম্পের মাঝামাঝি জায়গায় গরু চোরাকারবারি করার জন্য গেলে বিএসএফের গুলিতে ঘটনাস্থলে মারা যান। বর্তমানে তার লাশ বিএসএফের কাছে রয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক মো. তানজীর আহম্মদ বলেন, ঘটনাটা শুনেছি। আমরা পতাকা বৈঠকের জন্য তাদের আহ্বান করেছি। পতাকা বৈঠকের পর নিহত যুবক বাংলাদেশি কী না সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।