ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাল্লায় নৌকায় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ৭ জুলাই ২০২৪
শাল্লায় নৌকায় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু
ফাইল ফটো

সুনামগঞ্জের শাল্লায় হাওরের মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে সমেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত সমেদ মিয়া উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও (নতুনপাড়া) গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে নৌকা নিয়ে বিদ্যুতের নিচু তারের সংস্পর্শে চলে আসেন সমেদ মিয়া। এ সময় তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

Advertisement

মৃত্যুর খবরটি নিশ্চিত করেন আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!