ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়িতে আম-কাঁঠাল খাওয়া হলো না আরিফের ও তার স্ত্রী-সন্তানের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৪, ১১ জুলাই ২০২৪
শ্বশুরবাড়িতে আম-কাঁঠাল খাওয়া হলো না আরিফের ও তার স্ত্রী-সন্তানের
ট্রাক ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন দিন পর চাকরি থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরেন সেনাসদস্য আরিফুল ইসলাম। স্ত্রী-সন্তানসহ আম-কাঁঠালের দাওয়াত খেতে শ্বশুরবাড়ি যাওয়া কথা ছিল তার। রওনা দিয়েছেন ঠিকই, কিন্তু সড়কেই নিথর হলেন এই দম্পতি। বেঁচে  থাকলো না একমাত্র শিশুসন্তানও।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় শ্বশুরবাড়ি শেরপুর উপজেলায় যাওয়ার জন্য নিজবাড়ি রায়গঞ্জ উপজেলা থেকে সিএনজি অটোরিকশাযোগে রওনা দেন। পথিমধ্যে শেরপুর উপজেলার শেরুয়া বটতলায় ট্রাক ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালক নাসিম হোসেনের মৃত্যু। এতে সেনাসদস্য আরিফুল ইসলাম ও তার স্ত্রী-সন্তান গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে আনার পর তাদেরও মৃত্যু হয়।

সেনাসদস্য আরিফুল ইসলামের শ্বশুর শেরপুর উপজেলার মামুরশাহী পূর্বপাড়ার সাইফুল ইসলাম বলেন, জামাই-মেয়েকে আম-কাঁঠাল মৌসুমে দাওয়াত করেছি। জামাই সেনাবাহিনীতে চাকরি করে। কয়েকদিন আগে আরিফুল দীর্ঘদিন পর ছুটি নিয়ে বাড়িতে আসে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিএনজি অটোরিকশাযোগে জামাই মেয়ে নাতনিকে রওনা দেয়। পথিমধ্যে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকাগামী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামাই-মেয়ে ও নাতি এবং চালক নিহত হয়।

Advertisement

জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশা‌টি সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে বগুড়ার শেরপু‌রের দিকে আস‌ছি‌লো। প‌থিম‌ধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে সিএন‌জি‌টি দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌দের উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এ সময় সিএন‌জির ভেত‌রে থাকা চালকসহ যাত্রী‌দের ম‌ধ্যে চারজন নিহত হন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবুল হা‌শেম ব‌লেন, দ‌ুর্ঘটনার পর ঘটনাস্থ‌লেই সিএনজি চালক মারা যায়। গুরুতর আহত সেনাসদস্য ও স্ত্রী-সন্তানসহ ৫ জনকে শহিদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়া হলে আরিফুল, তার স্ত্রী-সন্তানকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!