ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত বাস থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১৭ জুলাই ২০২৪
চলন্ত বাস থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে এক যাত্রীবাহী বাস ছিনতাই চেষ্টার সময় আতঙ্কে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে সান‌জিদা স্বর্ণা না‌মে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হ‌য়ে‌ছেন।

বুধবার দুপুর ১২টার দিকে উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকায় এ ঘটনা ঘ‌টে। বাস ছিনতাই চেষ্টার সঙ্গে জ‌ড়িত র‌নি মোল্লা নামের এক যুবককে আটক ক‌রে‌ছে পু‌লিশ। 

নিহত সান‌জিদা স্বর্ণা আমে‌রিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলা‌দেশের শিক্ষার্থী ছিলেন।

Advertisement

জানা গেছে, বগুড়া বাড়িতে আসার জন্য সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে উঠেন সান‌জিদা স্বর্ণা। শেলপুর উপজেলার ধনকুন্ডি এলাকার ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস থেকে নেমে যায়। বাসের মধ্যে ওই শিক্ষার্থীসহ আরো ৩ নারী যাত্রী ছিলেন। এর কিছুক্ষণ পর একজন যুবক গাড়ি ট্রায়াল দেওয়ার কথা বলে গাড়ি নিয়ে সেখান থেকে বের হন। এরপর মহাসড়কে ওঠার পর গাড়িটি বেপরোয়া গতিতে চালাতে থাকেন ওই যুবক। বাসের ভেতরের চারজন যাত্রী চিৎকার করতে থাকেন। তাকে গাড়ির গতি কমাতে বলেন। কিন্তু তিনি যাত্রীদের কোনো কথা না শোনেন না।

এ সময় গাড়িটি মির্জাপুর এলাকায় পৌঁছালে বাস ছিনতাই আতঙ্কে ওই ছাত্রী বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর আমাদের শেরপুর থেকে জানিয়েছিলো। আটক রনি মোল্লা বাসটি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রেখে পালিয়ে যায়। ওই এলাকাতেই তার বাসা। আমরা বাসটিতে গিয়ে তিনজন নারী যাত্রীকে পাই তারা আমাদের ঘটনার বিস্তারিত জানান।

তিনি আরো জানান, আমরা ওই গাড়ির স্টেয়রিংয়ের নিচে একটা মানিব্যাগ পাই। মানিব্যাগে এনআইডি ছিল। সেখান থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে জড়িতকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি যাত্রীবেশে আব্দুল্লাহপুর থেকে বগুড়ায় আসছিলো। সে ট্রাক ড্রাইভার বলে জানতে পেরেছি। তাকে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!