ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে পড়েছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৪, ১৮ জুলাই ২০২৪
সড়কে পড়েছিল যুবকের মরদেহ
ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে আল আমিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার শম্ভপুরা ইউনিয়নের মধ্যচর হোগলা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আল আমিন মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লার চর এলাকার মোহাম্মদ ইউসুফ বেপারী ছেলে। তিনি পরিবার নিয়ে মুন্সিগঞ্জ পৌরসভার যোগিনী ঘাট এলাকায় বসবাস করতেন।

নিহতের পরিবার জানায়, আল আমিন দক্ষিণ ইসলামপুরের আওলাদ হোসেনের রিকশার গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশা চালাতেন। রাতে মুন্সিগঞ্জের লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে রওনা করে বলে জানায়। এরপর আর কোনো খোঁজ পায়নি পরিবার। সকালে শম্ভপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার দিল মোহাম্মদ ফোন করে আল আমিনের মরদেহ উদ্ধারের খবর জানান।

Advertisement

অটো গ্যারেজের মালিক আওলাদ হোসেন বলেন, রাত ৪টার দিকে মানিক মিয়া ব্রিজ থেকে স্থানীয় কিছু লোক আমাকে ফোন করে জানান, চারজন লোক অটোচালককে মেরে আমার গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। তাদের আটকের চেষ্টা করলে নদীতে লাফিয়ে পালিয়ে যান তারা।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!