বুধবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী পরিবহনের ধাক্কায় ভ্যানগাড়িসহ খালে পড়ে তিনি নিহত হন। তার স্ত্রী ও ৫ সন্তান রয়েছে।
স্থানীয়রা বলেন, সকাল ৬টার দিকে কালিকাবাড়ি বাজার এলাকায় খাল থেকে আতিয়ার রহমানকে ভ্যানগাড়ির চাপায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশের সহযোগিতায় উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় নিজের ভ্যানগাড়ি চালিয়ে কালিকাবাড়ি বাজারে যাওয়ার সময় ঢাকা থেকে শরণখোলাগামী একটি পরিবহনের ধাক্কায় তিনি ভ্যানগাড়িসহ খালে পড়ে নিহত হন।
.png)
নিহতের ছেলে রফিকুল ইসলাম বলেন, তার পিতার মৃত্যুর বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই।
একজন আদর্শ কৃষক ও ডাব ব্যবসায়ী আতিয়ার রহমান দৈবজ্ঞহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আকরাম হোসেন শেখ।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, আতিয়ার রহমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। তার মৃত্যুর কারণ হিসেবে সড়ক দুর্ঘটনা জরুরি বিভাগের রেজিস্ট্রারে উল্লেখ করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আতিয়ার রহমানের মৃত্যুর বিষয়ে কারো কোনো অভিযোগ নেই এবং সড়ক দুর্ঘটনারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। সে কারণে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।