[ দেশজুড়ে ]
নওগাঁয় গেটের ছাদ ভেঙে ৪ শ্রমিক আহত
সার্কিট হাউসের নবনির্মিত গেটের পিলার, ছাদ ও সাটারিং ভেঙে পড়ে ৪ শ্রমিক আহত। ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁ সদর উপজেলায় সার্কিট হাউসের নবনির্মিত গেটের পিলার, ছাদ ও সাটারিং ভেঙে পড়ে ৪ শ্রমিক আহত হয়েছেন।
রোববার বিকেলে সার্কিট হাউজের নির্মাণাধীন গেটটি হঠাৎ ভেঙে পড়ে। এ সময় সাটারিং নিচে পড়া ৪ শ্রমিককে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
আহত শ্রমিকরা হলেন নওগাঁ সদর উপজেলার শহরের চকদেবপাড়া মহল্লার ইসমাইলের ছেলে বাবু, সদর উপজেলার শিবপুরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে ভূট্টো, মশরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন ও সাপাহার উপজেলার আমজাদ হোসেনের ছেলে মিলন।
.png)
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!