ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা, ৩ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ৩১ জুলাই ২০২৪
জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা, ৩ জনের যাবজ্জীবন
ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম এরশাদুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের হাইজাদী এলাকার মো. বিল্লালের ছেলে মো. সৈকত (২৩), একই এলাকার আব্দুর রউফের ছেলে মো. কাউছার (২৩) ও রুস্তম আলীর ছেলে শামীম (২৮)। তাদের মধ্যে মো. কাউছার আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক রয়েছেন।

Advertisement

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ২০২০ সালে আড়াইহাজার থানার এক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০২০ সালের ১৭ মে আড়াইহাজারের সেন্দী এলাকার আশকর আলীর ছেলে মাহবুব নামে এক মাদরাসা শিক্ষার্থীকে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আসামিরা ছুরিকাঘাতে হত্যা করেন। পরে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখেন তারা। এ ঘটনায় তার বড় ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বুধবার এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!