ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে মাদক উদ্ধার, নারীসহ আটক ২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ৩১ জুলাই ২০২৪
ঈশ্বরদীতে মাদক উদ্ধার, নারীসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ২২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার মুলাডুলি ইউপির বহরপুর বস্তিপাড়া এলাকার শাহাবুদ্দিন আলীর ছেলে সুমন উদ্দীন (২৫) ও লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার নুরুল ইসলামের স্ত্রী সাথী খাতুন (৩৫)।

বুধবার (৩১) জুলাই দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম। এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে পৌরশহরের নূর মহল্লা (এমএস কলোনি) এলাকা ও পার্শ্ববর্তী উপজেলা লালপুরের শ্রীরামগাড়ি থেকে তাদের আটক করা হয়।

Advertisement

পুলিশ জানায়, আটককৃত সুমন ২০০ পিস ইয়াবা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান পুলিশ ফাঁড়ির একটি ফোর্স তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে ২২ কেজি গাঁজাসহ আটককৃত সুমনের শ্বশুর আজিমুদ্দীন লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় সাথী খাতুনের বাড়িতে অবস্থান করছেন বলে জানান। পরে ঈশ্বরদী থানা ও পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে গাঁজাসহ সাথী খাতুনকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আজিমুদ্দীন নামের অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

ওসি রফিকুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!