[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে পিকআপভ্যানে গাড়ির ধাক্কা, নিহত দুই
হাসাড়া হাইওয়ে। ফাইল ফটো
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার অদূরে মধ্যরাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় লটকনবাহী পিকআপভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।
বুধবার রাত আড়াইটার দিকে খবর পেয়ে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি চৌরাস্তা থেকে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন পিকআপভ্যান চালক পলাশ চন্দ্র দাস ও তার সহকারী জয় চন্দ্র দাস।
.png)
শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, নিহতদের লাশ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। অভিযুক্ত যান শনাক্তের চেষ্টা করছি। দুর্ঘটনাকবলিত পিকআপটি সড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!