ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সৈকতে মিলল অর্ধগলিত মরদেহ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ১ আগস্ট ২০২৪
কুয়াকাটা সৈকতে মিলল অর্ধগলিত মরদেহ
কুয়াকাটা সৈকত। ফাইল ফটো

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝাউবন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের জোয়ারে যে কোনো সময়ে সৈকতের তীরে এসে আটকে যায় মরদেহটি। পরে স্থানীয়রা দেখে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কোনো এক জেলের মরদেহ হতে পারে। গত কয়েকদিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে। সেসব পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!