[ দেশজুড়ে ]
শরীয়তপুরে আন্দোলনকারীদের বিক্ষোভ, ২ শিক্ষার্থীকে মারধর
শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল ও বিক্ষোভের আয়োজন করেছেন শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দুর্বৃত্তদের ধাওয়ায় বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে গেছে। আফ্রিদি ও মোশাররফ নামের আন্দোলনের সহ-সমন্বয়ক দুই শিক্ষার্থীকে মারধরের খবর পাওয়া গেছে।
শনিবার বেলা ১১টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় ৩০০-৪০০ শিক্ষার্থী গণমিছিল ও বিক্ষোভে অংশগ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের সমন্বয়ক দাবি করে রহমত উল্লাহ নেহাল নামে একজন বলেন, আমাদের প্রতিটি শান্তিপূর্ণ সভা-সমাবেশে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সহ-সমন্বয়ক আফ্রিদি ও মোশাররফকে মারধর করেছে।
.png)
শরীয়তপুর সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহিম জানান, শান্তিপূর্ণভাবে ছাত্ররা তাদের কর্মসূচি পালন করেছেন। এ সময় প্রায় ৫০ জন পুলিশ সদস্য তাদের আন্দোলনের সঙ্গে ছিলেন। মারধরের ঘটনা জানা নেই। তাদের আন্দোলনে কোনো বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!