[ দেশজুড়ে ]
সড়কে ডাকাতি, গণপিটুনিতে প্রাণ গেল ডাকাতের
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের কানসাট-ভোলাহাট সড়কে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে সানোয়ার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার কলমুগাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার শিবগঞ্জ উপজেলার দহাপাড়া গ্রামের বাহার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে রাস্তায় মানুষের গতিরোধ করে ডাকাতি করছিল কয়েকজন ডাকাত। এ সময় আশপাশ থেকে তাদেরকে ঘিরে ফেলে এলাকাবাসী। পরে ৪-৫ জন ডাকাত পালিয়ে গেলেও পালাতে পারেননি সানোয়ার হোসেন। এ সময় এলাকাবাসী ও পথচারীর গণপিটুনিতে নিহত হন তিনি।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু পথচারীর সবকিছু ছিনিয়ে নেন সানোয়ারসহ কয়েকজন ডাকাত সদস্য। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের ঘিরে ধরে। এ সময় সবাই পালিয়ে গেলেও পালাতে পরেননি সানোয়ার। এতে গণপিটুনিতে মারা যান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!