ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগলনাইয়া থানার লুটকৃত তিনটি অস্ত্র উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ৯ আগস্ট ২০২৪
ছাগলনাইয়া থানার লুটকৃত তিনটি অস্ত্র উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়া থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া ৩টি অস্ত্র উদ্ধার করেছে জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।

জেলা আনসার-ভিডিপি সূত্র জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদ পেয়ে ফেনী জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীনের নেতৃত্বে ৫ ও ১৮ ব্যাটালিয়ন আনসারের দুটি টিম ছাগলনাইয়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ছাগলনাইয়া থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে ২টি শটগান, ১টি চায়না রাইফেলসহ মোট ৩টি অস্ত্র উদ্ধার করে। অভিযানে ছাগলনাইয়া উপজেলা আনসার ভিডিপির কর্মকতা রিক্তা হাজারী, উপজেলা প্রশিক্ষক মাসুদ পারভেজসহ আনসার ভিডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফেনী জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন জানান, স্থানীয় যুবকদের তথ্যে খবর পেয়ে ব্যাটালিয়ন আনসার সদস্যদের নিয়ে ২টি অস্ত্র ও থানার পুকুর থেকে ১টি অস্ত্র, ৪ রাউন্ড রাবার কার্তুজ, ৪ রাউন্ড সীসা কার্তুজ, আগুন ভস্মীভূত অস্ত্রের ৪টি অংশ, একটি ভাঙা গুলির বক্স উদ্ধার করা হয়েছে।

Advertisement

অস্ত্র উদ্ধারের বিষয়টি জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলকে অবহিত করা হয়েছে। অস্ত্রগুলো জেলা ব্যাটালিয়ন আনসার ভিডিপির কমান্ড্যান্টের হেফাজতে রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!