ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির সঙ্গে বজ্রপাত, মাঠেই প্রাণ হারালেন মিজানুর

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৪, ১২ আগস্ট ২০২৪
বৃষ্টির সঙ্গে বজ্রপাত, মাঠেই প্রাণ হারালেন মিজানুর
ফাইল ফটো

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মিজানুর রহমান নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ডেফুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই এলাকার খোকন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার এসআই মানিক।

Advertisement

জানা যায়, বিকেলে বাড়ির পাশে ফসলের মাঠে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে কাজ করছিলেন মিজানুর। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চিকিৎসক সাদ মাহামুদ জয় বলেন, হাসপাতালে আনার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!