সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউপির দক্ষিণ বড় বালিয়তলী আবাসন প্রকল্পের একটি ঘরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল বলেন, আবাসনের বাসিন্দা ইউনুসের সঙ্গে আয়শা বেগমের লেনদেনের বিষয় ছিল। শনিবার তাকে আবাসনে ডেকে নিয়ে যান ইউনুস। সোমবার তার লাশ মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।
তিনি আরো বলেন, বৃদ্ধার পা রশি দিয়ে হয়তো বাঁধা ছিল। পায়ে দাগ পড়ে আছে। এছাড়া গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে শনিবারই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করতে মাটিচাপা দেওয়া হয়েছিল। তবে লাশ পাওয়ার খবর জানাজানি হলে ইউনুস পালিয়ে যান।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, সেনাবাহিনী এবং আমরা যৌথভাবে বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। এছাড়া পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)