[ দেশজুড়ে ]
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফেনী শহরের ট্রাংক রোডের গফুর হাজারী ফার্মাকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র জানায়, অধিদফতরের সহকারী পরিচালক মো. কাওছার মিয়ার নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ট্রাংক রোডে গফুর হাজারী ফার্মায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অপরাধে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে। আগামীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ না করার জন্য সতর্ক করা হয়। অভিযানে ফেনী জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!