প্রাথমিক তথ্যে জানা গেছে, মায়ের বকুনি খেয়ে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে সকলের অজান্তেই নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের সদস্যরা জানায়।
.png)
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে মারিয়া খাতুনের এক বান্ধবী তাকে ডাকতে আসে। দরজা বন্ধ দেখে সে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে মারিয়া ঝুলে আছে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ সদর হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ছিল।