[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর শহরের রাধানগর এলাকায় রানীর দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাধানগর রানীর দিঘিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ সোহেল যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ায় পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!