মঙ্গলবার বিকেলে ভিটিআরটি সদস্যরা সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছেন। এর আগে, এদিন সকালে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের কৃষক এমাদুল ইসলামের বসতবাড়ির পাশের কৃষিক্ষেত ঘেরা দেওয়া জালে অজগর সাপটি আটকা পড়ে।
পূর্ব সুন্দরবনের বন বিভাগের ধানসাগর স্টেশনের গুলিশাখালী টহলফাঁড়ি এলাকার ভিটিআরটি সদস্য টিম লিডার মো. বারেক হাওলাদার জানান, সকালে কৃষক এমাদুল ইসলামের বসতবাড়ির কৃষিক্ষেতে ঘেরা দেওয়া জালে একটি অজগর সাপ আটকে পড়েছে। এ সংবাদের ভিত্তিতে ভিটিআরটির একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে। ধরা পড়া অজগরটি আয়তনে ৮ ফুট লম্বা, ওজন ৮ কেজি। স্থানীয় লোকজন সাপটিকে একনজর দেখতে ভিড় জমান। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটিকে পশ্চিম গুলিশাখালী টহলফাঁড়ির ফরেস্ট ক্যাম্পে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
.png)
গুলিশাখালী টহলফাড়ি ফরেস্ট ক্যাম্পের দায়িত্বরত ফরেস্ট সদস্য আব্দুল বাছেদ জানান, গুলিশাখালী কৃষকের বাড়ি থেকে উদ্ধারকৃত অজগর সাপটিকে বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।