ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জঙ্গলে যুবকের গলাকাটা দেহ, পাশেই যে আলামত রেখে গেল খুনি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫, ৩১ আগস্ট ২০২৪
জঙ্গলে যুবকের গলাকাটা দেহ, পাশেই যে আলামত রেখে গেল খুনি
ফাইল ফটো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অজ্ঞাত এক যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার দেবগ্রামে রাস্তার পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বলেন, ভোরে আমরা কয়েকজন দেবগ্রাম ইউনিয়নের বটতলার মওনা রাস্তার পাশের জঙ্গলে গলাকাটা যুবকের মরদেহ পড়ে থাকতে দেখি। পরে গোয়ালন্দ থানা পুলিশকে খবর দেই। খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। লাশের পাশে একটি ধারাল বটি ও একটি মোজোর (ড্রিংস) বোতল পাওয়া গেছে।

Advertisement

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সিআইডি এবং ডিবি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই দ্রুত পরিচয় শনাক্ত করতে পারব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!