শনিবার (৩১ আগস্ট) সকাল ৮টায় নাচোল পৌর শাখার উদ্যোগে বেগম মহসিন ফাজিল মাদরাসা মিলনায়তনে পৌর আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির আবুজার গিফারি ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ।
.png)
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নাচোল উপজেলার সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী সাবেক নায়েবে আমির অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমির ডাক্তার রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান, পৌর সহকারী সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা সাধারণ সভায় সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে সার্বিক আলোচনা করেন।