[ দেশজুড়ে ]
চাকরি পুনর্বহালের দাবিতে শ্রমিকদের ভাঙচুর
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাশিমপুরে চাকরি পুনর্বহালের দাবিতে একটি পোশাক কারখানায় ভাঙচুর করেছে শ্রমিকরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে তারা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বুধবার কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড নামে প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন বেলা ১১টার দিকে গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেডের আনসার ক্যাম্প, বাসস্থান ও মেইন গেট ভাঙচুর করে ১০০-১৩০ জন শ্রমিক। এরপর তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেনা সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!