[ দেশজুড়ে ]
জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ
জাতীয় সংগীত ও জাতীয় পতাকা নিয়ে ষড়যন্ত্রমূলক পাঁয়তারার প্রতিবাদে টাঙ্গাইলে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উদীচীর টাঙ্গাইল জেলা সংসদের উদ্যোগে শহিদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উদীচী সংসদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দেবাশীষ রায়সহ উদীচী সংসদের শিল্পী ও সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও প্রতিবাদ স্বরূপ জাতীয় সংগীত পরিবেশন করা হয় বলে জানানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!