রোববার ভোরে ঐ উপজেলার কালিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঐ গ্রামের রাশেদুল ইসলাম, হাবিবুর রহমান, সরাফি, নাজমুল।
.png)
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল কালিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ সময় একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, টাকা, মোবাইল, ধারালো অস্ত্র, মোটরসাইকেল, গাঁজা উদ্ধা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
আরো জানা গেছে, মামলার পর আসামিদের মহম্মদপুর থানায় হস্তান্তর করবে যৌথবাহিনী। এরপর তাদের আদালতে পাঠানো হবে।