[ দেশজুড়ে ]
বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় অবস্থিত টিএনজেড অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
বুধবার সকাল ৮টার দিকে ফ্যাক্টরিতে ঢুকে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেন তারা।
জানা গেছে, শ্রমিকদের বেতন প্রতি মাসের ৯ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ আগস্ট মাসের বেতন এখনো দেয়নি। এ জন্য গতকাল কারখানার উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানার ভেতর শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। বেতন না পাওয়া পর্যন্ত উক্ত কর্মবিরতি চলমান থাকবে বলে জানা যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!