[ দেশজুড়ে ]
সিলেটে যুবদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে মিছিল
ছবি: সংগৃহীত
সিলেটে মহানগর যুবদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করেছে যুবদলের একাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে সিলেট মহানগর যুবদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে সিলেট মহানগর যুবদলের অন্য আরেকটি পক্ষ ঝাড়ু মিছিল বের করে।
মিছিলটি জিন্দাবাজার হয়ে সিটি পয়েন্টে গিয়ে পুনরায় সিটি পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, রাব্বানী, নয়ন, কয়েস আহমদসহ অন্যান্যরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!