[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম
আহত মো. রকি। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার পৌর এলাকায় মো. রকি নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার মাস্টারপাড়া এ ঘটনা ঘটে। আহত রকি পৌর এলাকার মাঝেরপাড়ার বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের পূজাতলা এলাকায় কয়েকজন যুবক রকিকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে রকির ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়। এরপরই রকির ঘনিষ্ঠরা তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নেন। পরে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে। তবে কে বা কারা মেরেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
.png)
চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। আমরা খোঁজ খবর নিচ্ছি।
প্রসঙ্গত, আহত রকি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জোয়ার্দ্দারের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!