ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেদি রাঙা দুই হাত বাঁধা সেই তরুণীর পরিচয় মিলেছে

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০২, ২৩ সেপ্টেম্বর ২০২৪
মেহেদি রাঙা দুই হাত বাঁধা সেই তরুণীর পরিচয় মিলেছে
নিহত জোসনা বেগম

ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা মেহেদি রাঙা দুই হাত। পরনে কালো রঙের বোরকা। মেহেদী রাঙা হাতে লেখা ছিল ‘আই লাভ ইউ। এসিডে ঝলসানো তিস্তার নদীর চরে উদ্ধার সেই তরুণীর মরদেহের পরিচয় পাওয়া গেছে। 

নিহত তরুণীর নাম জোসনা বেগম। তিনি নীলফামারীর ডিমলা থানার খড়িবাড়ী এলাকার জহর আলীর স্কুল পড়ুয়া মেয়ে ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী মরদেহের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার সকালে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার চর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

জানা গেছে, ১৯ দিন আগে উপজেলার চাপানী এলাকার জহিদ মিয়ার সঙ্গে বিয়ে হয় জোসনার। বিয়ের পরে চাচাতো বোনের বিয়েতে দাওয়াত খেতে নিজ বাড়িতে এসেছিলেন জোসনা।  গত ২০ সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয় জোসনা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তাদের সন্দেহ যে জোসনা তার প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। 

এদিকে, নিখোঁজের চারদিন তীব্র স্রোতে ভেসে এসে মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তা মাঝের চরে ওই মরদেহ আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জোসনা হাত ওড়না দিয়ে পিছন থেকে বাঁধা ছিল। মুখমণ্ডল ছিল ঝলসে যাওয়া ও তার মেহেদী রাঙা হাতে লেখা ছিল ‘আই লাভ ইউ’ এটি দেখে সকলেই  হতবাক। এলাকাবাসীর দাবি সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে ও প্রকৃত অপরাধী কে জানা যাবে।। 

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আদিতমারী থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!