ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কালামের

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২৪
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কালামের
ফাইল ফটো

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কালাম মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কালাম মিয়া একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।

Advertisement

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিলেন কালাম। এ সময় বজ্রপাত হলে আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বজ্রপাতে জেলার দুই উপজেলায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!