ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২৪
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু
নিহত স্কুলশিক্ষক মঞ্জুরুল ইসলাম -ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মঞ্জুরুল ইসলাম (৪৪) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়ে‌ছেন। বুধবার সকাল ৯টার দি‌কে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক মঞ্জুরুল ইসলাম দাদপুর মহৎপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত ক‌রে ব‌লেন, মায়ের আঁচল হোটেলের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

Advertisement

এদিকে স্কুলশিক্ষক মঞ্জুরুল ইসলা‌মের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও এলাকাতে শো‌কের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী বা‌ড়ি‌তে ভিড় জমায়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!