[ দেশজুড়ে ]
লোহাগড়ায় আনসার-ভিডিপির বাছাই কার্যক্রম অনুষ্ঠিত
দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির বাছাই কার্যক্রম -ছবি: ডেইলি বাংলাদেশ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আনসার-ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা আনসার-ভিডিপি অফিস চত্বরে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নড়াইল সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. ইদ্রিস আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, লোহাগড়া উপজেলা প্রশিক্ষক নারায়ণ চন্দ্র পাল, কালিয়া উপজেলা প্রশিক্ষক শাহরিয়ার আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও সহকারী আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন জানান, উপজেলার মোট ১৪০টি পূজামণ্ডপের জন্য প্রাথমিকভাবে ৯৬৪ জন আনসার-ভিডিপির সদস্য বাছাই করা হয়েছে। এরমধ্যে ৬৬০ জন পুরুষ ও ৩০৪ জন মহিলা। প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্ততি শেষে উপজেলা পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লোহাগড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!