ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বাসচাপায় যুবক নিহত, তিন বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৯, ৩ অক্টোবর ২০২৪
গাজীপুরে বাসচাপায় যুবক নিহত, তিন বাসে আগুন
গাজীপুরে বাসচাপায় যুবক নিহত, তিন বাসে আগুন

গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গাজীপুর শহরের দিক থেকে এক যুবক মোটরসাইকেল নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে মহানগরীর বগুড়া বাইপাসের কলম্বিয়া গার্মেন্টস এলাকায় আসার পর ঢাকার দিক থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা যুবক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

এ সময় আশপাশের কারখানার শ্রমিক ও উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে উত্তেজিত জনতার কারণে আগুন না নিভিয়েই তারা ফিরে যান।

ভোগড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন বলেন, স্থানীয় লোকজন তিনটি বাসে আগুন দিয়েছেন। একটি বাস পুরোপুরি পুড়ে গেছে। অন্য দুটিতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে উত্তেজিত জনতার ভিড় থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি।

গাজীপুরের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, বাসের চাপায় এক যুবক ঘটনানস্থলে মারা গেছেন। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। তাকে এলাকার লোকজন হাসপাতালে নিয়ে গেছেন। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এলেও তারা জনতার ভয়ে আগুন না নিভিয়েই ফিরে যায়।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!