জানা গেছে, মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নতুন আলুগুলো আমদানি করেছে। দেশের বাজারে নতুন আলুর চাহিদা থাকায় আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারক।
আলু আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, দেশের বাজারে এই নতুন আলুর চাহিদা রয়েছে, তাই আমদানি করছি। পাইকারি বাজারে ৭০ টাকা কেজি হিসেবে দাম পাবো বলে আশা করছি। নতুন আলু এই প্রথম ভারত থেকে ১ ট্রাকে ২২ টন আলু আমদানি করা হয়েছে।
.png)