[ দেশজুড়ে ]
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, শ্রীপুরে হেফাজত ইসলামের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে হেফাজত ইসলাম।
শনিবার দুপুরে হেফাজত ইসলাম শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি মাওলানা মুফতি শামীম আহমেদের নের্তৃত্বে শ্রীপুর চৌরাস্তা হতে একটি মোটরসাইকেল মিছিল বের হয়। পরে মিছিলটি গোসিঙ্গা ও মাওনা চৌরাস্তা প্রদক্ষিণ শেষে আবারো শ্রীপুরের চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তিকারী পুরোহিতের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!