ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২, ৬ অক্টোবর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাট এলাকার মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৫ অক্টোবর) রাত ১টার দিকে প্রতিমা ভেঙে দেয় দুর্বৃত্তরা। 

রোববার (৬ অক্টোবর) সকালে মন্দিরে এসে ভেঙে দেওয়া প্রতিমা দেখতে পেয়ে পুলিশকে জানান মন্দির কমিটির নেতারা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটাজি বলেন, প্রতিমা ভাঙচুরের বিষয়টি আমরা নেতারা কথা বলেছি। সেইসঙ্গে প্রত্যেক মন্দির কমিটিকে মণ্ডপের প্রতিমা নিজেরা পাহারা দেওয়ার জন্য বলেছি। বিকেল ৩টায় জেলা প্রশাসক আমাদের সঙ্গে মিটিং হবে। এরপরই সিদ্ধান্ত দিব, আমরা পূজা করব কি না।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এস এম জাকারিয়া জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!