[ দেশজুড়ে ]
আন্দোলনে হামলা
কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত মির্জা জাহাঙ্গীর তালুকদার
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর তালুকদারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৬ অক্টোবর) তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে, শনিবার (৫ অক্টোবর) রাতে জেলার হোসেনপুর উপজেলা সদরের সরকারি ডিগ্রি কলেজ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে মির্জা জাহাঙ্গীর তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!