[ দেশজুড়ে ]
পাওনাদি পরিশোধে ব্যর্থ, বার্ডস গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
আশুলিয়া থানাধীন বুড়ীর বাজার এলাকায় অবস্থিত বার্ডস গ্রুপে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের শ্রম আইন ২০০৬ এর ১২(৮) ধারা মোতাবেক গত ২৮ আগস্ট লে অফ ঘোষণার প্রতিবাদ জানায়।
পরে ওইদিনই শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিলে শ্রমিক ফেডারেশনের নেতাদের মধ্যস্থতায় কল কারখানা অধিদফতরে, শ্রমিক প্রতিনিধি ও মালিক পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ৩০ সেপ্টেম্বর শ্রমিকদের পাওনাদি পরিশোধের সিদ্ধান্ত হয়।
প্রতিশ্রুত ৩০ সেপ্টেম্বর পাওনাদি পরিশোধে ব্যর্থ হলে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ শুরু করে। একপর্যায়ে (৫২ ঘণ্টা অবরোধের পর) সেনাবাহিনীর মধ্যস্থতায় মালিকপক্ষ আগামীকাল ৯ অক্টোবর পাওনাদি পরিশোধের কথা স্বীকার করে।
তবে আগামীকাল তারা শ্রমিকদের পাওনাদি দিতে অপারগতা প্রকাশ করার পাশাপাশি ৩ মাস সময় চেয়ে বিভিন্ন দফতরে চিঠি দেয় (কপি সংযুক্ত)। এমতাবস্থায় আগামীকাল শ্রমিকদের পাওনাদি পরিশোধে ব্যর্থ হলে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধসহ আশেপাশের এলাকায় ব্যাপক বিক্ষোভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আশুলিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!