ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিভিন্ন দাবিতে মুরাদ এ্যাপারেলস’র গেটে তালা দিলো শ্রমিকরা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ৮ অক্টোবর ২০২৪
বিভিন্ন দাবিতে মুরাদ এ্যাপারেলস’র গেটে তালা দিলো শ্রমিকরা
ফাইল ছবি

আশুলিয়া থানাধীন গৌরীপুর এলাকাস্থ মুরাদ এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতনসহ বিভিন্ন দাবিতে ফ্যাক্টরির গেটে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার দুপুরে বিভিন্ন দাবিতে ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, মুরাদ এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনসহ বিভিন্ন দাবি নিয়ে ফ্যাক্টরির গেটে তালা লাগিয়ে দেয়। সেনা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে গেট খোলার চেষ্টা করলেও শ্রমিকরা গেট খুলতে দিচ্ছে না। গেটের বাইরে সেনা ও শিল্প পুলিশ অবস্থান করে। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত ছাড়াই বিকেলে সাড়ে ৫টার দিকে শ্রমিকরা তালা খুলে ফ্যাক্টরি স্থল ত্যাগ করে।

শ্রমিকদের দাবি সমূহ হলো:

ক) রাত ৭টা পর্যন্ত ডিউটি হলে টিফিন বিল ৫০ টাকা দিতে হবে।
খ) রাত ১০টা পর্যন্ত ডিউটি হলে নাইট বিল ১০০ টাকা দিতে হবে। 
গ) হাজিরা বোনাস ১০০০ টাকা করতে হবে।
ঘ) শুক্রবার জেনারেল ডিউটি করানো যাবে না।
ঙ) বাৎসরিক ছুটির টাকা প্রতি ১ বছর পূর্ণ হলে দিতে হবে।
চ) গর্ভবতী শ্রমিকদের সব সুযোগ সুবিধা দিতে হবে।
ছ) ওভার টাইম কাটা যাবে না।
জ) প্রতি মাসে ৫-৭ তারিখের মধ্যে বেতন প্রদান করতে হবে।
ঝ) ফিনিশিং ম্যানেজার আজিজ, কমপ্লায়েন্স ম্যানেজার -ইমরান, অ্যাডমিন ম্যানেজার জিয়াকে বরখাস্ত করতে হবে।
ঞ) সরকারি সব ছুটি প্রদান করতে হবে।
ট) প্রতি মাসে ৩-৫ তারিখের মধ্যে বেতনের পে স্লিপ দিতে হবে।
ঠ) ঈদের ছুটির জন্য জেনারেল খাটানো যাবে না। সর্বনিম্ন ১০-১২ দিন ছুটি দিতে হবে।
ড) আন্দোলন করা কোনো শ্রমিককে ছাটাই করা যাবে না।
ঢ) রাত টার পর অভার টাইম করানো যাবে না।
ম) বুয়াদের হাজিরা বোনাস এবং ওভারটাইম দিতে হবে।
প) ছেলে-মেয়ে উভয়কে নিয়োগ দিতে হবে।
ফ) শ্রম আইন অনুযায়ী কারখানা চালাতে হবে তা না হলে কর্মবিরতি চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!