[ দেশজুড়ে ]
দেরি হচ্ছিল বাড়িতে ফিরতে, খোঁজ নিতে গিয়ে মিলল নিথর দেহ
ফাইল ছবি
নেত্রকোণার বারহাট্টায় ফিসারিতে খাদ্য দেওয়ার সময় বজ্রপাতে সেলিম সিদ্দীক (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুরা গ্রামের বাঘাই বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া একই গ্রামের মাকসু সিদ্দীকের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সেলিম মিয়া সন্ধ্যায় পর বাঘাই বিলে ভাড়া নেয়া নিজ ফিসারিতে মাছের খাবার দিতে যান। খাবার দেওয়ার সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি আহত হন।
.png)
এদিকে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় গ্রামের লোকজন ফিসারির কাছে গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেলিমের ভাগিনা মো. স্বপন মিয়া জানান, মামা ফিসারিতে খাবার দিতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। মামার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!