[ দেশজুড়ে ]
হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল -ফাইল ফটো
চট্টগ্রামে হাসপাতালে গৃহবধূর লাশ রেখে শ্বশুরবাড়ির লোকজনের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
ঐ গৃহবধূর নাম শাহনাজ কামরুন নাহার (২৫)। তিনি পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার প্রিন্স মোহাম্মদ আল ফাহাদ চৌধুরীর স্ত্রী।
নগরের কসমোপলিটন আবাসিক এলাকার পাঁচ নম্বর সড়কে কাশেম বিল্ডিংয়ের চতুর্থ তলায় স্বামী ও তার পরিবারের সঙ্গে থাকতেন শাহনাজ।
.png)
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ঐ গৃহবধূর লাশ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান তারা। খবর পেয়ে আমরা চমেক হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠাই।
তিনি আরো বলেন, তারা কসমোপলিটন আবাসিক এলাকায় থাকেন। সেখানে গিয়ে বাসা তালাবদ্ধ পাই। বাসার চাবি দারোয়ানকে দিয়ে সবাই পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!