ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি 
প্রকাশিত: ০১:০২, ৩১ অক্টোবর ২০২৪
আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
বিজিবির কাছে লিটনকে হস্তান্তর করছে বিএসএফ -ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আটক বাংলাদেশি যুবক লিটনকে (৩৩) পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়। পরে এই যুবককে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মুরাদ এ তথ্য জানিয়েছেন।

বিজিবি সূত্র জানায়, দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের ভ্যাগল প্রামানিকের ছেলে লিটন গত মঙ্গলবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে। বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটকের খবর পেয়ে বিজিবি তাকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়। বুধবার বিকেলে রামকৃষ্ণপুর সীমান্তের ১৫৭ মেইন পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!