ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অসুস্থ স্বামীর হাত-মুখ বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ১ নভেম্বর ২০২৪
অসুস্থ স্বামীর হাত-মুখ বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ’
গ্রেফতারকৃতরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- রাজানগর ইউনিয়নের বাইসসের ডেবা এলাকার লেদা মিয়ার ছেলে মোহাম্মদ মোরশেদ ও একই ইউনিয়নের দেওয়ানবাজার এলাকার মোহাম্মদ নিজাম। এ ঘটনায় অভিযুক্ত ইকবাল নামে আরো একজন পলাতক রয়েছেন।

Advertisement

জানা যায়, ধর্ষণের শিকার ঐ গৃহবধূর স্বামী মানসিকভাবে অসুস্থ। এ সুযোগে সোমবার রাতে ঘরে ঢুকে স্বামীকে হাতমুখ বেঁধে রেখে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর ননদ বাদী হয়ে বুধবার (৩০ অক্টোবর) রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে। ঘটনায় জড়িত আরেক আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!