ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল শ্রমিকের

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ১ নভেম্বর ২০২৪
বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল শ্রমিকের
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে বিষাক্ত সাপের ছোবলে ফরহাদ শিকদার (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ফরহাদ শিকদার উপজেলার লক্ষিপুর এলাকার জায়গির গ্রামের মৃত আবদুল খালেক শিকদারের ছেলে। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শ্রমিক ফরহাদ শিকদার বৃহস্পতিবার বিকেলে তার নিজ ঘরের ভেতরে বসে ফার্নিচারের কাজ করছিলেন। এ সময় ঘরের ভেতরে লুকিয়ে থাকা একটি কালো রঙের বিষাক্ত সাপে এসে তার পায়ে ছোবল দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মৃতের ভাই সোহেল শিকদার বলেন, কালো রঙের একটি সাপ ছোবল দিলে আমার ভাইকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Advertisement

এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির বলেন, আমরা শুনেছি সাপের ছোবলে একজনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের কেউ আমাদের অবহিত করেনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!