[ দেশজুড়ে ]
সুনামগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ফাইল ফটো
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চৌকিরঘাট গ্রামের ইদ্রিস মিয়ার দোকানের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে হযরত আলী, ইসলামপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে জমির হোসেন ও জকিগঞ্জ থানার রবিউল আলমের মেয়ে পান্না আক্তার।
.png)
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসআই মোহন রায়, এএসআই রায়হান উদ্দিন ও এএসআই আশরাফ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!