শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নতুন হাট মোড় এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার কাচারিপাড়া (রেল কলোনী) এলাকার মৃত তপু ব্যাপারী ছেলে মো. সোহরাব হোসেন রুস্তম (৪২)।
জানা গেছে, উপজেলার নতুনহাট মোড় থেকে রূপপুরগামী একটি মোটরসাইকেলে করে মাদক ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশে যাওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বসানো একটি চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
.png)
পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, চেকপোস্টে তল্লাশি করে গাঁজা ও ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামিকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেছি।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মাদকসহ আটককৃত আসামি থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।