[ দেশজুড়ে ]
৩ কর্মকর্তার অপসারণের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
গাজীপুরের কাশিমপুরে প্রোডাকশন জিএম, প্রোডাকশন ম্যানেজার ও এডমিন ম্যানেজারকে অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ডরিন গ্রুপের শ্রমিকরা।
রোববার (৩ নভেম্বর) সকালে ফ্যাক্টরির ভেতরে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা।
জানা যায়, শনিবার সকালে বেতন ও ওভার টাইমের টাকা একসঙ্গে পরিশোধসহ অন্যান্য দাবি করেন শ্রমকিরা। এ সময় দাবি মেনে নেয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ফ্যাক্টরির নতুন প্রোডাকশন জিএম শামীম হোসাইনকে অপসারণের দাবি জানান। এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দেওয়ায় কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা। একইসঙ্গে তারা প্রোডাকশন জিএম শামীম হোসাইন, পিএম জাহাঙ্গীর আলম এবং এডমিন ম্যানেজারেরও অপসারণের দাবি জানান।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!