[ দেশজুড়ে ]
সাটার খুলতেই ধসে পড়ল দেয়াল, প্রাণ হারাল ২ শ্রমিক
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কুয়াকাটা উপজেলায় একটি দোকানের দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আবু বক্কর (৪২) ও মৃত হাকিম আলীর ছেলে কামাল (৪০)।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শ্রমিক কেরানীপাড়ার উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এ সময় পুরোনো সাটার খুলতে গেলে দোকানের দেয়াল ধসে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মহিপুর থানার ওসি (তদন্ত) মো. নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!